
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান অনুমতি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় মাবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি রোববার মৌলভীবাজার পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সুষ্ঠু বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এসময় লাইসেন্স ও অন্যান্য আনুষঙ্গিক অনুমতিপত্র ব্যতীত মোটরযান চালানো এবং মোটরযান চলাচলে প্রযোজ্য বিধিনিষেধ ভঙ্গের অপরাধে ১১ ব্যক্তিকে বিভিন্ন পরিমাণ অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.