
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেমোবারকপুর সহ একাধিক মৌজায় ১নং খাস খতিয়ানভূক্ত ভূমির অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় আদেশ মোতাবেক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার কার্যক্রম পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার সদর শরিফুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ প্রমুখ।
একাধিক স্থানে পৃথকভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
এ সময় অবৈধ দখলকারীদের সরকারি ভূমি হতে উচ্ছেদ করে ভূমিতে লাল নিশান উড়িয়ে দেওয়া হয় এবং উদ্ধারকৃত ভূমি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.