
স্টাফ রিপোর্টার॥ জেলা আওয়মীলীগ সদস্য মোঃ আক্তরুজ্জামানের স্ত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে গলা থেকে সোনার চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা।
শুক্রবার ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে শহরের সোনাবান বিবি রোড়ে এ ঘটনাটি ঘটে।
আওয়ামীলীগ নেতা মোঃ আক্তরুজ্জামান জানান, সকালে বাসার সামনে আমার স্ত্রী বের হলে একটি মোটরসাইকেল যোগে দুই জন ছিনতাইকারী এসে জানতে চায় শমশেরনগর রোড কোন দিকে এসময় ছিনতাইকারী হঠাৎ চাকু বের করে গলা সোনার চেইন টান দিয়ে ছিড়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, এর আগেও আরো দুইটি ঘটনা এই এলাকায় ঘটেছে। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, এব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নিব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.