
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার বড়হাট নিবাসী বর্তমানে নিউইয়র্কের বাসিন্দা সামসুল আলম সুমন আর নেই। মরহুম সুমন সাবেক ফুটবলার সুহেল আহমদ ও মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুর রহমান রুহেল এর ছোট ভাই। বেশ কিছুদিন যাবত গুরুতর অসুস্থ অবস্থায় ম্যানহাটন মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২২ ফেব্রুয়ারি সোমবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬:৪৬ মিনিটে ইন্তেকাল করিয়াছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাইকে ছেড়ে চলে গেল সবার প্রিয় সব সময় হাসিখুশি, অসম্ভব বিনয়ী ছিলেন সুমন।
মৃত্যুকালে তার ৩ মাস ও ৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান, স্ত্রী ও অস্যংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.