
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় চাকা পাংচার হয়ে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার হাজী ছমরু মিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত হওয়া দুই জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তথ্যটি জুড়ীরসময়কে নিশ্চিত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক।
সূত্রে জানা যায়, দূর্ঘটনা কবলিত গাড়িটি জুড়ী উপজেলার কৃষ্ণনগর গ্রামের ছমসু মেম্বারের। গাড়িতে বিদেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.