
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তারকে “দৈনিক মৌমাছি কন্ঠ” ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী রাত ৮টায়। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক মৌমাছি কন্ঠ প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।
অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন, জেলা মাদক নিয়ন্ত্রন ্অফিসের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন নিউজ ও এটিএন বাংলা টিভি স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার২৪ ডটকম এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালকুদার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফয়ছল মনসুর চৌধুরী প্রমূখ।
উল্লেখ্যযে দীর্ঘ দুই বছর জেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করার পর তাকে সদ্য সুনামগঞ্জ বদলি করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.