
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা বিশেষ অভিযানে শ্রীমঙ্গলে ভৈরব বাজারস্থ শেখবাড়ী জামিয়ার মূল গেইটের সামনে থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান নামের ১ জনকে গ্রেফতার করা হয়।
২৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ তত্বাবধায়নে এ সময় সাথে ছিলেন এএসআই রকি বড়ুয়া, এএসআই রেজাউল করিম, এএসআই আবুল কাশেম, আবুল বাছেদ রাফি, হাবিবুর রহমান, এসআই জিতেন্দ্র বৈষ্ণব, লুৎফুর রশিদ।
আসামী সাদিকুর রহমান (৩৬) পিতাঃ আব্দুল আজিজ, মাতা- জমিলা খাতুন, সাং- হাজিপুর, থানা- শ্রীমঙ্গল, জেলা - মৌলভীবাজার। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.