
স্টাফ রিপোর্টার॥ দলীয় কার্যক্রমে বিশৃঙ্খলার অভিযোগে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নির্বাচনী আসনের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে জুতা মিছিলে উস্কানী প্রদান, বিএনপির দলীয় শ্রীমঙ্গল পৌরসভার মেয়রের বিপক্ষে আওয়ামীলীগের সাথে মানবন্ধনে বক্তৃতা প্রদান, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যাচার, কটুক্তি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা বিএনপির সদস্য সরফরাজ আলী বাবুল ও সামছুল ইসলাম রেনুকে দলের সদস্য পদ থেকে অপসারণ করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মোঃ ফখরুল ইসলামের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.