
পলি রানী দেবনাথ॥ “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষে ২ মার্চ মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসে বেলুন উড়িয়ে ২০১৯ সালে যারা ভোটার হয়েছেন তাদের স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশিদুল হাসান, পৌর কাউন্সিলর জালাল আহমদ প্রমূখ।
জাতীয় ভোটার দিবসে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের প্রাপ্তবয়স্ক নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.