
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের টিকা নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। তিনি সোমবার ১ মার্চ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে টিকা নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী।
সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এর আগে ১৬ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে ২৩ জানুয়ারি করোনামুক্ত হন।
উল্লেখ্য, তিনি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের সাবেক চেয়ারম্যান। কুলাউড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। তিনি মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি শহরতলির বালিকান্দি গ্রামে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.