
স্টাফ রিপোর্টার॥ বিশিষ্ট শিল্পপতি, ইষ্টকোষ্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, কুলাউড়ার কৃতি সন্তান আজম জে চৌধুরী এবং লাইলাক কমিউনিকেশনস এর চেয়ারপারসন সেলিনা চৌধুরীর মাতা বখতুন্নেসা চৌধুরী মঙ্গলবার রাত ১১:৪০ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাযার নামাজ ৩ মার্চ, বুধবার বেলা ২টায় কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় মারহুমার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, ইষ্টকোষ্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আজম জে চৌধুরী, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম সহ অন্যন্যরা। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.