
আউয়াল কালাম বেগ॥ সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মরহুম মোঃ আছকির খান এর স্বরণে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ৪ মার্চ বৃহস্পতিবার মেধা- সংস্কৃতি বিকাশ সমাজকল্যান পরিষদ এর আয়োজন করে। অধ্যক্ষ মোঃ ইকবালের সভাপতিত্বে পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
খসরু চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন,উপজেলা মহিলা ভইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, ফয়ছল আহমেদ, মাহামুদুর রহমান, আকলু মিয়া চৌধুরী ও ফরজান আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক শাহানারা রুবি, প্রেসক্লাব সভাপতি অউয়াল কালাম বেগ,সহ সভাপতি আব্দুল আজিজ, অসিত দেব, কেতকী রঞ্জন ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, ইতালী প্রবাসী সৈয়দ আব্দুল বাছিত, শাহ উস্তার আলী, সত্য রঞ্জন দাস প্রমুখ। বক্তারা মরহুম আছকির খানের জীবন কর্মের উপর স্মৃতি চারণমুলক বক্তব্য রাখেন তারা বলেন রাজনগর বাসী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারালো। ছিলনা তাঁর কোন বাহিনী। পরে একটি মিলাদ ও দোয়া মাহফিল করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.