
স্টাফ রিপোর্টার॥ দিনব্যাপী নানা আয়োজন নিয়ে মৌলভীবাজার সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ ঘটিকায় মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ফজলুল আলীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক রুখসানা সুলতানা, যুগ্মসসম্পাদক ১ মোহাম্মদ তারিকউজ্জামান ভূইয়া, প্রফেসর মোঃ সেলিম, সদ্য বিদায়ী সম্পাদক মোঃ রফি উদ্দিন, মহির উদ্দিন, রিপন কুমার সিংহ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, নুরন্নাহার সহ আরো অনেকে। মৌলভীবাজার সরকারি কলেজ রাস্তায় ফেস্টুন এবং ব্যানার প্রদর্শন শেষে অনলাইনে ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
শিক্ষক পরিষদের উদ্যোগে জুমমিটিং করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন কে অতিথি করে, প্রফেসর ড. মোঃ ফজলুল আলীর সভাপতিত্বে ও তারিকুউজ্জামানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী আলোচনা সভা আয়োজন করা হয়। প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক এবং শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বক্তা বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন।
অধ্যক্ষ ও সম্পাদক বলেন, প্রতিষ্ঠানে ক্লাস চালু হলে এবিষয়ে কুইজসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। অপরাহ্নে ৭ মার্চের ভাষণ প্রজেক্টের মাধ্যমে উন্মুক্ত প্রদর্শন করা হয়।
হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম বলেন,ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুক্তির প্রামাণ্য দলিল এবং নতুন প্রজন্মের মধ্যে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বার্তা রয়েছে তা সবার হৃদয়ে আন্দোলিত করবে ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.