
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন থেকে ৯৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু বক্কর স্থানীয় কৌলারশি এলাকার মৃত আতাউর রহমান ওরফে মনছর উল্লার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই শাহিন হোসেন ও এসআই মাসুদ আলম ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ মার্চ সোমবার রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী এলাকায় এক অভিযান পরিচালনা করে ৯৭ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী বক্কর দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এর আগেও তাকে কয়েকবার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। মাদক ব্যবসায়ী বক্করকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.