
স্টাফ রিপোর্টার॥ শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বয় নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মৌলভীবাজার জেলা ইসিসিডি কমিটির এক ওরিয়েন্টেশন কর্মশালা বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ইএলসিডি প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও রাজস্ব) ও উপসচিব মল্লিকা দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ইসিসিডি কমিটির সভাপতি মীর নাহিদ আহসান।
৯ মার্চ মঙ্গলবার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন।
বিভিন্ন সেশন পরিচালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবদুর রাজ্জাক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবেদা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ ও ইউনিসেফের সিলেট বিভাগীয় শিক্ষা অফিসার তানিয়া লাইজু সুমি।
ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক সুলতান আহমেদ ও ইসিডি স্পেশালিষ্ট তারিকুল ইসলাম চৌধুরী। দিনব্যাপী এই কর্মশালায় জেলা ইসিসিডি কমিটির সদস্যসহ ৩০ জন অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.