
নজরুল ইসলাম মুহিব॥ “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে পল্লী নারী সমাজ এর আয়োজনে আলোচনা সভা ও চিত্রের সাহায্য নারীদের অভিব্যক্তি প্রকাশ অনুষ্ঠান হয়েছে।
১০ মার্চ বুধবার সকালে শহীদ আইভি রহমান হলে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্দ্যোগে তৃনমুল পল্লীসমাজের নারীদের নিয়ে ক্যানভাসে নারী চিত্রাঙ্কন আলোচনা সভা ও চিত্রাংকন আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান বেগম রেজিয়া রহমান এর সভাপতিত্বে ও রেডিও পল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদি হাসান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার, ব্রাক এর ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের খালেদ চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রাশেদা বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা প্রতিনিধি ইলিমেন্ট হাজং। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান ও জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট অল্লিকা দাস, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির বিউটি রায়, লোকমান হাকিম উপস্থিত ছিলেন।
নারীদের জীবন চিত্র ও তাদের ক্ষমতায়ন এবং নারীদের দৃষ্টিতে আগামী বিশ্বকে কিভাবে দেখতে চায় তা রং তুলির সাহায্যে ক্যানভাসে চিত্রাঙ্কনের মাধ্যমে তাপ্রকাশ করে।চিত্রাঙ্কন এ অংশগ্রহণ করেন পল্লী সমাজের মৌমিতা দাস মৌ,সুচনা দেব,ফাহমিদা আক্তার পলি,মঞ্জু রানী পাল, সম্পা দাস প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাঙ্কন অভিব্যাক্তি প্রকাশে নারী অংশগ্রহণ কারী দের মধ্যে পুরষ্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.