
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সড়ক ও জনপথের সাধারণ ঠিকাদারদেরকে টেন্ডার প্রক্রিয়ার অংশ গ্রহনের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
রোববার ১৪ মার্চ দুপুরে মৌলভীবাজার সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সড়ক ও জনপথ কার্যালয়ের সম্মুর্খে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মৌলভীবাজারে সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক মনি, খায়রুজ্জামান শ্যামল সহ অন্যন্যরা।
বক্তারা বলেন, ঠিকাদারা বর্তমানে মানবেতর জীবন যাপন উল্লেখ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবী জানান। মানববন্ধনে মৌলভীবাজারে সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.