
স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ডিসপ্লে প্রদর্শিত হবে।
আগামী ১৭ ও ২৬ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী জনসাধারণের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনার উপর দিয়ে এ মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লে প্রদর্শিত করবে। ফ্লাইট শিডিউল অনুযায়ী সিলেটের আকাশে সকাল ১০.৫০ - ১১.০৫ ঘটিকায় ফ্লাইং ডিসপ্লে হবে। সকলকে বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লেটি উপভোগ করার আহ্বান রইলো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.