
স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১০১ তম উপলক্ষ্যে যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কেক কাটা ও খাদ্য বিতরণ কর্মসুচী পালন করা হয়।
১৭ মার্চ বুধবার সকালে শহরের পশ্চিমবাজার মোরে কেক কেটে বঙ্গবন্ধু জন্মদিন পালন করা হয়। এর আগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপস্থিত যুবলীগের নেতাকর্মী। প্রায় দুই হাজার প্যাক খাবার জনগনের মধ্যে বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহ্বাজ মিসবাউর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিমূল হক, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাংঘটনিক সম্পাদক কয়ছর আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.