
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কমসূচি গ্রহন করেছে।
বুধবার ১৭ মার্চ সকালে শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণরে মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় পরে শহরের মায়ের বাড়ি রেস্টুরেন্টে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, মোঃ আশিকুর রহমান, মকলিছ মিয়া,মুজিবুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, বাংলাদেশের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশকে নিরাপদ ও সুরক্ষার বিষয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.