
স্টাফ রিপোর্টার॥ সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর উদ্যোগে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
১৭ মার্চ দুপুরে মৌলভীবাজারের পশ্চিমবাজার ও চৌমুহনা শাখায় গরীব অসহায় এবং ছাত্র ও শিশুদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ রুহআফজা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সংবাদিক নজরুল ইসলাম মুহিব,হামদর্দ ল্যাবরেটরীজ এর এরিয়া ম্যানেজার মুনির আহমদ শাখা ব্যবস্থাপক শাহ মো: মসকুন হাসান,পরিবেশক বিমল চন্দ্র দত্ত সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসাইন, বিক্রয় প্রতিনিধি মোঃ ওমর ফারুক, মোঃ নুর হোসেন, উপস্থিত ছিলেন।
জেলার ২ শতাধিক শিশুদের বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ এবং রুহআফজা পরিবেশন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.