
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে শিশু কিশোরদের পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন আহমদ, লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কবিতা ইয়াসমীনসহ অন্যন্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.