
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজার আয়োজন করেছে।
১৭ মার্চ বুধবার শহরের শমসেরনগর সড়কে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এডভোকেট পার্থ সারথি পালের সভাপতিত্বে ও পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্চয় পালের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী।
বিশেষ অতিথি কমান্ডার রাজনগর উপজেলা সুশীতল দাস, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজার শাখার উপদেষ্টা দুরুদ আহমেদ। মোঃ সেলিম মিয়া সহ সভাপতি শেখ রাসেল, দৈনিক মৌমাছি কন্ঠ সম্পাদক ও প্রকাশ শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ইঞ্জিনিয়ার প্রদীপ পাল প্রমুখ।
আয়োজনের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া মাহফিল কেক কাটা র্যালি, শিশুদের মধ্যে খেলার সামগ্রি বিতরণ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.