
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুস্বাস্থ্য কল্যাণ সংস্থা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শিশু ও আগত শিশুদের মাঝে খেলনা বিতরণ করা হয়।
১৭ মার্চ বুধবার অনুষ্ঠান উদ্বোধন করেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। শিশুস্বাস্থ্য কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মান্নান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৫০ শয্যা হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা.পার্থ সারথি দত্ত কানুনগো, শিশুস্বাস্থ্য কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ এ কে জিল্লুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও শিশুস্বাস্থ্য কল্যাণ সংস্থার উপদেষ্টা ডাঃ আব্দুল্লাহ আল বাকী, শিশুস্বাস্থ্য কল্যাণ সংস্থার ইকবাল হোসেন খান, সৈয়দ তফজ্জল হোসেন, কাজী মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী সহ হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে অতিথিবৃন্দ শিশুদের হাতে খেলনা সামগ্রী তোলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.