
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশন, মৌলভীবাজার এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা স্টেডিয়াম মৌলভীবাজারে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বুধবার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার - ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,মেয়র মোঃ ফজলুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আক্তারুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জয়নাল হোসেনসহ অনেকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.