
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ আওয়ামীলীগ ২ নং ভূনবীর ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ মার্চ বিকেলে ভূনবীর ইউনিয়ন পরিষদে ভূনবীর ইউনিয়ন আওয়ামীলীগ শাখার আয়োজনে ভূনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম খাঁন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মওসুদুর রহমান মসুদ । সম্মানিত অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ আছকির মিয়া।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.