
মাহফুজ শাকিল॥ কুলাউড়ায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে টি-১০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। র্হানডন বেঙ্গল ইউএসএ’র আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আবুল হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
রোববার ২১ মার্চ দুপুর ১২টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। আলোচনা পর্বে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এটিএম ফরহাদ চৌধুরী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখ্শ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের পত্রিকা প্রতিনিধি এস আলম সুমন, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ প্রমুখ। টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় জয়পাশা রয়েল্স বনাম কাছুরকাপন ক্লাব মোকাবেলা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.