
পলি রানী দেবনাথ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২দিনব্যাপী (১৭-২৮ মার্চ) স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়েছে। ২৩ মার্চ মঙ্গলবার মঙ্গলবারস্বাধীনতা উৎসবের সপ্তম দিন।
স্বাধীনতা উৎসব উপলক্ষে মঙ্গলবার ২৩ মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেপ্রধানমন্ত্রীর তহবিল থেকে কোভিড-১৯ এ মৃত্যুবরনকারী ১৫ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.