
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগ এর উদ্যোগে পৌরসভার হলরুমে কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
২৩ মার্চ মঙ্গলবার পৌরসভায় হল রুমে , জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে ও ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া আহমদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এম,পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সংরক্ষিত আসনে মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলার শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের এবং আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অনেকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.