
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হচ্ছে।
মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের অনুমতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে সচেতনতামূলক প্রচারভিযান পরিচালনা করা হয়।
২৩ মার্চ মঙ্গলবার সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।
এ প্রচারাভিযান চৌমুহনা থেকে শুরু হয়ে সাইফুর রহমান রোডে পরিচালিত হয়। এ সময়ে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ, মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন মার্কেট ও শপিংমলে দোকানদারদের সতর্কীকরণ, মাইকিং প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ রুহুল আমিন, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার ও আসমা উল হুসনা।
জেলা প্রশাসনের এ সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে।
আগামী সপ্তাহ থেকে পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.