
পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজারে কেক কাটার মধ্যে দিয়ে দেশটিভির একযুগ পূর্তি অনুষ্ঠান পালিত হলো।
২৫ মার্চ বৃহষ্পতিবার এ উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
দেশটিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটির সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, ইমজার সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমূখ।
এছাড়াও জেলার প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.