
মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
শুক্রবার ২৬ মার্চ সকাল সাড়ে ৯ টায় শহরের সিলেট রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এম. সাইফুর রহমান রোডে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের।
এসময় তিনি বলেন, “১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনির হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিলো। কিন্তু দু:খের বিষয় এদেশের মানুষ এখন স্বাধীনতার সুফল ভোগ করতে পারেন নি। এদেশের মানুষের ভোটাধিকার হরন করা হয়েছে। এদেশের মানুষের বাকস্বাধীনতাকে হরন করা হয়েছে। এসরকার বিরোধী মতের সকল নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, হত্যা, গুম, হামলা, মামলা অব্যাহত রেখেছে। আমরা বাংলাদেশকে ঐক্যের বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ দেখতে চাই”।-প্রেস রিলিজ
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.