
আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে ২৮ মার্চ রবিবার মোহাম্মদীয়া আলিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষানুরাগী মোহাম্মদ ফেরদৌস রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসা মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম। শিক্ষক মুছা বেগের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফরিদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সেক্রেটারি, ইউপি সদস্য দেলওয়ার হোসাইন বাবলু,সদস্য আলহাজ্ব মাসুক মিয়া, মাওলানা ফজলুল হক খান, মাওলানা আব্দুস শহিদ, আব্দুল মুত্তাকিন শিপলু প্রমুখ। সংবর্ধিত ফেরদৌস রহমান মাদ্রাসা খোজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাশেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।পরে দোয়ার মাধ্যমে অনুস্টানের সমাপ্তি হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.