
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এক হাজার শিক্ষার্থীকে সংযুক্ত করে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা অনুষ্ঠিত হয়।
২৮ মার্চ রোববার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা। অনুষ্ঠানে "রূপকল্প ২০৪১ঃ সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ" শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজারের সহকারী কমিশনার মোছাঃ মলি আক্তার, মোঃ বেলায়েত হোসেন ও ফয়সাল মাহমুদ ফুয়াদ।
এছাড়াও আনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তর প্রধান গণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও অন্যান্য ব্যক্তিবর্গগন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.