
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে সচেতনতামূলক প্রচারভিযান পরিচালনা করা হয়।
৩০ মার্চ বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা নির্দেশনায় করোনা সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।
মৌলভীবাজার সদরের চৌমোহনা এবং কুসুমবাগ পয়েন্টে প্রচারাভিযান চালানো হয়। এ সময়ে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ, মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন মার্কেট ও শপিংমলে দোকানদারদের সতর্কীকরণ, মাইকিং প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এ সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে।
আগামী সপ্তাহ থেকে পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.