
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান ২৮ মার্চ রবিবার এক সংক্ষিপ্ত সফরে পারিবারিক প্রয়োজনে যুক্তরাজ্যে গমন করেছেন । অবর্তমানে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্ত্তী। তিনি এই দায়িত্ব পালনকালীন সময়ে রাজনগর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদের মহিলা সদস্যবৃন্দ,উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী সকল সদস্য, সকল গনমাধ্যম কর্মী ও সর্বস্থরের জনসাধারনের দোয়া /আর্শীবাদ ও সহযোগিতা কামনা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.