
মাহমুদুল হাসান উজ্জ্বল॥
করোনার ভয় নেই বাঙালী আমরা
গণ্ডারের মত গাঢ় শরীরের চামড়া।
তামাকপাতা পান বিড়ি এসব খাই রোজ
নেশাদ্রব্যে রক্ত কণায় জমে আছে পুঁজ।
হরহামেশা শ্বাসপ্রশ্বাসে ধুলোর আনাগোনা
এমন দেহে করোনাও ভয়ে আসতে মানা।
এমন ভাবনা যাদের আছে তাঁদের অনুরোধ
করোনাকে তোমার মত ভেবো না নির্বোধ।
জন্ম থেকে নেশার সাথে যাদের হলো বাস
চেয়ে দেখ আজ তারাও এই করোনার দাস।
সময় থাকতে মানো নিয়ম সুস্থ থাকতে তুমি
তুমি সুস্থ আমি সুস্থ সুস্থ বাংলার ভূমি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.