
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পরিবহন সমিতি, ব্যবসায়ী সংগঠনের মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান।
১ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসক, এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্নপরিবহন সমিতি, ব্যবসায়ী সংগঠনের মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.