
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
জেলা প্রশাসনের উদ্যোগে ১ এপ্রিল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি), মৌলভীবাজার এবং উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মোঃ মামুনুর রশীদ কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সার্কিট হাউসের মুন হলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের কবিতা ইয়াসমীন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যগণ। এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে শুভেচ্ছা প্রদান করেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী অফিসারগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.