
স্টাফ রিপোর্টার॥ দ্রুত বোরো ধান ঘরে তুলতে সরকারি ভর্তুকির ২ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ৬ এপ্রিল দূপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চত্বরে দুই কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়। সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল-এর তত্ত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার দেয়া হয়।
নদী ও হাওর অধ্যুষিত মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আফজল মিয়া ও নাজিরাবাদ ইউনিয়নের মুহিত আহমদকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ কাজী লুৎফুল বারী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত সহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.