
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্বাস্থ্যবিধি ও সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে শহরের কয়েকটি স্থান পরিদর্শন।
৭ এপ্রিল বুধবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে এম.সাইফুর রহমান রোড, কোর্ট রোড ও চৌমুহনা এলাকা ঘুরে দেখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় তিনি যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে সকলকে অনুরোধ করেন এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসনের এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে নির্দেশনা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.