
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ইভটিজিংয়ের দায়ে রাজু মল্লিক (১৯) নামে এক ইভটিজারকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, ৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে এক স্কুল ছাত্রীকে উত্যেক্ত করার খবর পেয়ে কুলাউড়া থানার এস আই নুর হোসেন ঘটনাস্থলে পৌছে রাজুকে আটক করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট তাহ্সিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বখাটে রাজুকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দোহা পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.