বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, প্রবাসী সোহরাব হোসেন, বিজিবি’র সুবেদার আলতাফ হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মাওলানা হোসাইন আহমদ, নূরুল ইসলাম খান, ইউপি ছাত্রলীগ আহবায়ক জাকের আহমদ, শিক্ষার্থী হোসনে আরা খানম, তানিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.