
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় সম্প্রতি বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাৎ করার ঘটনাটি বৃদ্ধি পাওয়ায় বিকাশ, নগদ ও রকেটের এজেন্টদের নিয়ে মতবিনিময় করেছে পুলিশ।
৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে কুলাউড়া থানা প্রাঙ্গণে কুলাউড়ার সকল এজেন্টদের উদ্দেশ্যে প্রতারণা রোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন থানার ওসি বিনয় ভূষণ রায়।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। এজেন্টদের উদ্দেশ্যে ওসি বলেন, কোনো ছাত্র-ছাত্রী উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য বিকাশের দোকানে গেলে ঐ দোকানদার উক্ত ছাত্র-ছাত্রীর অভিভাবককে বিষয়টি অবহিত করে লেনদেন সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।পাশাপাশি কোনো প্রতারক চক্র ফোন করে বিকাশ নাম্বার বা পিন নাম্বার চাইলে না দেয়ার অনুরোধ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান ওসি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.