
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নতুন করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫২ টি নমুনা পরীক্ষায় পাঠালে শনিবার ১০ এপ্রিল আসা রিপোর্টে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ শতাংশ। নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন, জুড়ীতে ১ জন, শ্রীমঙ্গলে ২ জন, কমলগঞ্জে ১ জন এবং ২৫০ শয্যা হাসপাতালে ৭ জন রয়েছেন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১ ’শ ৪৮ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে জেলায় মারা গেছেন ২৫ জন। তবে মৃত ব্যক্তির পরিবার ও জেলার বাহিরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নিয়ে বেসরকারি পরিসংখ্যানে মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.