
আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় বুধবার ১৪ এপ্রিল কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর সৌজন্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ। দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, মাদ্রাসার শিক্ষক মাওলানা সালমান আহমদ, মাওলানা ছাবিত আলী, হাফেজ জামিল আহমদ, মাওলানা রায়হান আরিফি ব্যবসায়ী আব্দুল খালিক, কামিল আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.