শামীমা রিতু॥
বিজয় এলো নীল আকাশে
বিজয় এলো সবুজ ঘাষে
বিজয় এলো মুক্ত প্রয়াসে
বাংলা মায়ের বুকেতে।
চাঁদনী রাতে মধুমতীতে
লাখো শহীদের রক্তে
একাত্তরের জননীর অশ্রুতে
আসলো বিজয় সবার তরে।
বিজয় এলো পদ্মঝিলে
বাংলার কোলে খালেবিলে
সবুজ বন বনানীর ডালে
আসলো লাল সবুজের নিশানে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.