
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বিষপানে এক নারী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, টিলাগাঁও গ্রামের আব্দুল মালেক এর স্ত্রী ৮ সন্তানের জননী ছায়ার”ন নেছা (৫৫) বেশকিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার ৯ আগষ্ট বিকালে সবার অজান্তে একসময় ঘরে রাখা ধানের পোঁকা মারার বিষ খেয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন ছায়ার”ন নেছাকে দ্র”ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে মঙ্গলবার রাত ৮ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত লাশের ময়নাতদন্ত শেষে ১০ আগষ্ট বুধবার বিকাল ৪টায় নিজ এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.