
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউন চলাচালের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬টি মামলায় মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। সোমবার ১৯ এপ্রিল দুপুরে থানা পুলিশের সহায়তায় ভানুগাছ বাজার ও মুন্সিবাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সীবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬ প্রতিষ্টানকে ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.