
স্টাফ রিপোর্টার॥ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের চতুর্থ দিন ২৭ এপ্রিল মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার হরিজন সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা এবং ১ লিটার খাওয়ার তেল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.